নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের থেকে তেল-তৈলপণ্য কেনার জের! ভারতের ৬টি সংস্থাকে নিষিদ্ধ করল আমেরিকা
নয়াদিল্লি: নিষেধাজ্ঞা অগ্রাহ্য় করে ইরানের থেকে তেল এবং তৈলপণ্য কেনার অভিযোগ। ভারতের ছ’টি সংস্থাকে নিষিদ্ধ করল আমেরিকা। আমেরিকার দাবি, তেল ও তৈলপণ্য বিক্রির টাকায় পশ্চিম এশিয়ায় সংঘাত জিইয়ে রাখছে ইরান, সন্ত্রাসে আর্থিক মদত জোগাচ্ছে, দমনপীড়ন চালাচ্ছে। তাই তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে নিষেধাজ্ঞা বসানো হয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করছে কিছু সংস্থা। (United States) নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের থেকে তেল ও তৈলপণ্য কেনার জন্য মোট ২০টি সংস্থাকে নিষিদ্ধ করার কথা জানিয়েছে আমেরিকার বিদেশ বিভাগ। সেই তালিকায় ভারতের ছয়টি সংস্থা রয়েছে। আমেরিকার…

