INDIA W vs THAILAND W : বিশ্বকাপ জেতানো ক্রিকেটার নেই, তবুও এশিয়া কাপ জয় দিয়ে শুরু করল ভারত, এবার অপেক্ষা পাকিস্তান ম্যাচের
India W vs Thailand W : ভারতীয় মেয়েরা এশিয়া কাপ শুরু করল জয় দিয়ে। প্রথম ম্যাচে ভারতীয় দল ৯৫ রানে হারাল থাইল্যান্ডকে। এবার পাকিস্তান ম্যাচের অপেক্ষা। নয়াদিল্লি : থাইল্যান্ডের বিরুদ্ধে মহিলা এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারতের মহিলা দল। নির্ধারিত ২০ ওভারে ১৫৯ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। শেফালি ও মান্ধানা ভাল শুরু করলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি- শেফালি ও মান্ধানার উদ্বোধনী জুটি ভারতকে দুর্দান্ত এক সূচনা এনে দিয়েছিল। তবে মান্ধানা ১৯ রানের…

