বাংলাদেশঃ ভিসা নীতিতে আমাদের মন্তব্য নেই
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন মার্কিন ভিসা নীতি প্রয়োগের মাধ্যমে দেশটি বাংলাদেশের কাকে কাকে নিষিদ্ধ করেছে সে বিষয়ে কিছু জানা নেই। এ ব্যাপারে আমাদের মন্তব্য নেই ও বলার কিছু নেই। রোববার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। মার্কিন ভিসা নীতির একটা বড় তালিকা বিভিন্ন মাধ্যমে এসেছে। এটা কি রিউমার ছড়ানো হচ্ছে, না কি সত্যি। সরকারের কাছে আদৌ এ ধরনের কোনো তালিকা আছে কি না? জানতে চাইলে…

