চিনি আর চুন মিশিয়ে ভেজাল খেজুর গুড়, বদনাম হচ্ছে কাটোয়ার, ঠকতে পারেন আপনিও
শীতকাল মানেই জমিয়ে খাওয়ার দিন। আর খেজুর গুড় ছাড়া যেন জমেই না শীতকাল। কিন্তু এবার খেজুর গুড়েও ভেজাল। অভিযোগ এমনটাই। অসাধু ব্যবসায়ীরা কাটোয়ার খেজুর গুড়ের নাম করে ভেজাল গুড় বিক্রি করছেন। সূত্রের খবর, চিনি আর চুন মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল খেজুর গুড়। আর সেটাই কাটোয়ার গুড় বলে বাজারে চালিয়ে দেওয়া হচ্ছে। এমনকী অন্য রাজ্যেও এই গুড় পাঠানো হচ্ছে। কম দামে সেই গুড় কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন আমজনতা। কিন্তু সেই স্বাদ কি পাচ্ছেন ক্রেতারা? এমনকী চুন আর চিনি মেশানো সেই…

