বাংলাদেশ: বাতিল হলো পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে নতুন পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে আর থাকছেনা পুলিশ ভেরিফিকেশন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে,আজ সকালে পাসপোর্টের জটিলতা নিরসনের লক্ষ্যে রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নাসিমুল গণির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সময় পাসপোর্টের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন পাসপোর্ট ইস্যুর মূল ভিত্তি ধরা হয়। এই ২ টি সঠিক থাকলে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা থাকার কথা নয় বলে উপদেষ্টা পরিষদের সভায় এমন মতামত উঠে…

