বাংলাদেশঃ চাকমা সম্প্রদায়ের প্রথম নারী ব্যারিস্টার
সান নিউজ ডেস্ক : বাংলাদেশের পার্বত্য অঞ্চলের রাঙামাটি জেলার ভ্যালি চাকমা। দেশের চাকমা সম্প্রদায়ের প্রথম নারী ব্যারিস্টার। উচ্চ আদালতে চাকমা সম্প্রদায়ের দ্বিতীয় নারী আইনজীবী তিনি। বাবার অনুপ্রেরণায় আইন পড়তে উদ্বুদ্ধ হন ভ্যালি চাকমা। ব্যারিস্টার হওয়ার স্বপ্ন নিয়ে ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে আইন বিষয়ে ভর্তি হন। সেখান থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে পর্যায়ক্রমে জজকোর্ট ও হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর তিনি ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে পাড়ি জমান। ২০২২ সালের ২৫ নভেম্বর যুক্তরাজ্যের লিংকন্সইন থেকে অফিসিয়ালি ব্যারিস্টারি ডিগ্রি লাভ করে দেশে ফিরে…

