বাংলাদেশঃ বঙ্গবন্ধুর স্বপ্ন শেখ হাসিনার হাত ধরে বাস্তবায়িত হচ্ছে
সান নিউজ ডেস্ক : আজ শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর সকল স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শুক্রবার (২০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ছাত্রলীগের আয়োজিত জাতির পিতা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন: ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময় শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ১০ জানুয়ারি এক উজ্জ্বল জ্যোতির্ময় হিসেবে আবির্ভূত হয়েছিলেন। ফাঁসির…

