তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা…নেপাল নিয়ে আবেগঘন পোস্ট মনীষা কৈরালার, তীব্র নিন্দা শাসকের
নয়াদিল্লি: হিংসার আগুনে ছারখার দেশ। রাজনীতি থেকে সমাজজীবন, টালামাটাল পরিস্থিতি। এমন অবস্থায় সকলে যখন গা বাঁচিয়ে চলছেন, সেই সময় খোলাখুলি নিজের মতামত জানালেন অভিনেত্রী মনীষা কৈরালা। বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর তীব্র নিন্দা করলেন অভিনেত্রী। সাফ জানালেন, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা মানুষের উপর গুলিবৃষ্টি কাম্য নয়। (Nepal Gen Z Protests) সোমবার আন্দোলন চলাকালীন একদল বিক্ষোভকারী পার্লামেন্ট কমপ্লেক্সে ঢোকার চেষ্টা করেন। ব্যারিকেড ভেঙে এগোতেই পুলিশ তাঁদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় বলে অভিযোগ। সেই নিয়ে যখন অগ্নিগর্ভ পরিস্থিতি, সোশ্যাল মিডিয়ায় মুখ…



