Suvendu Adhikari: ‘সোমবার পর্যন্ত টাইম দিলাম…’ CEO-‘তথ্য’ না পেলে ‘দুর্নীতিগ্রস্ত’ আমলাদের নাম প্রকাশের হুঁশিয়ারি শুভেন্দুর
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক CEO-র দুর্নীতির তথ্য দাবি শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবারই CEO-র বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। মনোজ আগরওয়ালকে দুর্নীতিগ্রস্ত বলে দাবি মুখ্যমন্ত্রীর। সোমবারের মধ্যে এর তথ্য দাবি বিরোধী দলনেতার। কলকাতা: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের বিরুদ্ধে ‘দুর্নীতির অভিযোগ’ প্রকাশ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়ালের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, আপনার আইএএস-আইপিএস অফিসারদের, আপনার সিএমও-র স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজ কিছুটা বললাম,…

