টুর্নামেন্ট শেষ হলেও থামল না নাটক, ভারতকে এশিয়া কাপের মেডেল দিতে রাজি মহসিন নখভি, শর্ত একটাই
নয়াদিল্লি: এশিয়া কাপে (Asia Cup 2025) সপ্তাহান্তেই শেষ হয়ে গিয়েছে। তবে সেই টুর্নামেন্ট ঘিরে নাট ক এখনও অব্যাহত। ভারতীয় দল দাপুটে মেজাজে পাকিস্তানকে হারিয়ে এবারে নবমবার মহাদেশ সেরা হয়েছে। তবে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও, ভারতীয় দল না এশিয়া কাপের পদক পেয়েছে, না ট্রফি। ভারতীয় দল গোটা টুর্নামেন্টেই পাকিস্তানের কোনও ক্রিকেটার বা আধিকারিকের সঙ্গে কোনওরকম করমর্দন করেনি। তবে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দলের নিয়ম অনুযায়ী বর্তমান এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রধান মহসিন নখভির (Mohsin Naqvi) হাত থেকে ট্রফি নিত হত।…

