মহাকাশে লেটুস চাষ করছেন সুনীতা উইলিয়ামস, তবে তা খাওয়ার জন্য নয়…!
বিশেষ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (আইএসএস) আটমাসের জন্য আটকে থাকতে হচ্ছে নাসা-র মহাকাশ বিজ্ঞানী সুনীতা উইলিয়ামসকে। আর এই সময়টাকেই অত্যন্ত ইতিবাচকভাবে কাজে লাগাচ্ছেন তিনি। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আএসএস-এ থাকাকালীন যুগান্তকারী বিভিন্ন গবেষণা করছেন ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নভশ্চর। পৃথিবী থেকে নিয়ে আসা লেটুস পাতার চাষ মহাকাশের এই মাইক্রোগ্র্যাভিটি-তে করা সম্ভব কিনা, সেটাই খতিয়ে দেখছেন সুনীতা। তার এই গবেষণার অন্যতম লক্ষ্য হল, কীভাবে জলের পরিমাণের তারতম্য অনুসারে লেটুসের উৎপাদন ও বৃদ্ধি প্রাভাবিত হয়, তা পর্যবেক্ষণ করা এবং তা থেকে…

