মাতৃদিবসে মাকে নিয়ে আদুরে পোস্ট, সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে বৈভব সূর্যবংশী
নয়াদিল্লি: গতকাল মাতৃ দিবস (Mothers Day 2026), মায়েদের দিন। এই দিনে স্বাভাবিকভাবেই নিজেদের জন্মদাত্রীকে শুভেচ্ছা জানানোর ঢল চারিদিকে। সোশ্যাল মিডিয়ায় তারকা, মহাতারকারাও নিজের মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তবে সবের মাঝেও বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) পোস্ট বিশেষভাবে সকলের নজর কেড়েছে। তার বয়স মাত্র ১৫, তবে ইতিমধ্যেই বিশ্বক্রিকেটে নিজের পরিচিতি গড়ে তুলতে সক্ষম হয়েছে। তার প্রতিভা প্রশ্নাতীত। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত বৈভবকে তো ইতিমধ্যেই জাতীয় দলেও সুযোগ দেওয়ার ডাক উঠছে। তবে দিনশেষে সে তো এখনও একজন টিনএজার। মাতৃদিবসে সেই শিশুসুলভই…

