বাংলাদেশঃ ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুতে মানববন্ধন
আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে চিকিৎসার নামে মা ও নবজাতক শিশুকে হত্যার প্রতিবাদে তাদের বিচার ও শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সারে ১১টায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা। এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ-সভাপতি ফেরদাউছ মিয়া, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, কার্যকরী সদস্য, ফজলুল হক দুদু, আমিরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ। বক্তারা অভিযুক্ত নার্স আমেনা বেগম ঝর্নার বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে ৭২ঘন্টার…

