স্টিয়ারিং বক্সের বড় ত্রুটি মারুতিতে! কীভাবে বুঝবেন আপনার গাড়িটি ঠিক আছে কিনা
মারুতি সুজুকি ইন্ডিয়ার সবচেয়ে সস্তা এবং এন্ট্রি লেভেলের গাড়ি অল্টো কে১০-এ একটি বড় ত্রুটি দেখা দিয়েছে। দেশের সবচেয়ে বড় গাড়ি কোম্পানি জানিয়েছে যে এই ছোট হ্যাচব্যাকের স্টিয়ারিং গিয়ার বক্স অ্যাসেম্বলিতে একটি ত্রুটি ধরা পড়েছে। এর পরেই কোম্পানি ২,৫৫৫টি অল্টো কে১০ ফেরত নেওয়ার ঘোষণা করেছে। কারণ, কোম্পানির দাবি যে এই ত্রুটিটি গাড়িকে ব্যাপক প্রভাবিত করতে পারে। তাই নিজেদের সুরক্ষার স্বার্থে, গাড়ির এই অংশটি প্রতিস্থাপন না করা পর্যন্ত চালকেরা যাতে গাড়ি না চালান। এমনই পরামর্শ দেওয়া হয়েছে মারুতির তরফে। বিনামূল্যে মেরামত…


