বাংলাদেশঃ প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে আসা মার্কিন প্রতিনিধি দল আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছে। বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এ বৈঠক শুরু হয়েছে। এর আগে, দুপুর সাড়ে ১২টায় বনানীর শেরাটন হোটেলে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেন এ দল। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী…

