বাংলাদেশঃ মারা গেছেন আ’লীগ নেতা মুকুল বোস
সান নিউজ ডেস্ক: মারা গেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস (৬৮)। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতের চেন্নাইয়ে এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ জুলাই) ভোর পাঁচটা বিশ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মুকুল বোস স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শ্রীমুকুল বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, নৌপরিবহন প্রতিমন্ত্রী…

