বাংলাদেশঃ দেশে বেড়ে গেছে কিশোর অপরাধ
সান নিউজ ডেস্ক: বাংলাদেশ ওয়ার্কাস পাটির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দেশে কিশোর অপরাধ বেড়ে গেছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে সভায় সম্প্রতি কিশোর অপরাধীর সংখ্যা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। যে কারণে ধারণ ক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি অপরাধী এখন সরকারি শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে রয়েছে। কমিটির পক্ষ থেকে শিশু উন্নয়ন কেন্দ্র বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। সমাজকল্যাণ…

