শরীর জুড়ে কামড়ের দাগ, এক বছরের শিশুর পরিণতি দেখে অজ্ঞান মা, আত্মসমর্পণ বাবার
নয়াদিল্লি: বাবার কামড়ে মৃত্যু এক বছরের শিশু। আর সেই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল পুলিশ। জানা গেল, এক বছরের মেয়ের উপর অত্যাচার চালাচ্ছিল অভিযুক্ত বাবা। ওই সন্তান তার নিজের বলে বিশ্বাস ছিল না। আর তাই মেয়ের উপর অত্যাচার চালিয়ে রাগের বহিঃপ্রকাশ ঘটাত। অপরাধ স্বীকার করে থানায় আত্মসমর্পণ করেছে মেয়েটির বাবা। (Crime News) ব্রাজিল থেকে এই ঘটনা সামনে এসেছে। ব্রিটেনের The Mirror জানিয়েছে, এক বছর বয়সি মায়া সিমোর পেরেইরার দেহ উদ্ধার হয় পাড়ি থেকেই। তার শরীরে কামড়ের দাগ…

