বাংলাদেশঃ বিদেশি জাহাজ আটকের নির্দেশ
নিজস্ব প্রতিনিধি: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য বৃহস্পতিবার (১৩ জুলাই) কয়লা নিয়ে মোংলা সমুদ্র বন্দরে আসা লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি পানাগিয়া কানালাকে আটকের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, গত ১২ জুলাই জাহাজটির বিরুদ্ধে ২ কোটি ৯৯ লাখ ৪৫ হাজার ১৮২.৬৬ টাকা ক্ষতিপূরণ দাবি করে চায়নার সিসিএক্স শিপিং কোম্পানি লিমিটেডের প্রতিনিধি মো. আবুল হাসানের করা মামলার প্রেক্ষিতে হাইকোর্ট এই আটকাদেশ দেন। ডেপুটি হারবার…

