বাংলাদেশঃ নৌকা মার্কার জোয়ার বইছে
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত বলেছেন, ঢাকা-১৭ আসনের অন্তর্গত প্রতিটি এলাকায় নৌকা মার্কার জোয়ার বইছে। নির্বাচনে যদি সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। শুক্রবার (৭ জুলাই) রাজধানীর সাততলা বস্তি এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এ. আরাফাত বলেন, আমাদের কাজ হলো ভোটারের কাছে গিয়ে তাদের উদ্বুদ্ধ করে ভোটকেন্দ্রে নিয়ে আসা। নৌকায় ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে বসে…

