Mamata Banerjee on JU: “ওখানে নাকি নৈরাজ্য চলছে, তুমি এক পয়সাও দিয়েছ?” যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে মোদিকে আক্রমণ মমতার!
হাওড়া: একজন বারুইপুরের সভা থেকে তুললেন যাদবপুর প্রসঙ্গ। আর অন্যজন তার পাল্টা দিলেন হাওড়ার সভা থেকে। প্রথমজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর পরের জন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের সভা থেকে মোদি অভিযোগ করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের “ক্যাম্পাসের ভিতরে হুমকি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশবিরোধী স্লোগান লেখা হচ্ছে।” তার পরিপ্রেক্ষিতে হাওড়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের আক্রমণ করা হয়েছে। তাঁর কথায়, “একজন প্রধানমন্ত্রী আজ যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ ও…

