বাংলাদেশঃকাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু
আবু রাসেল সুমন, জেলা প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির সুবিধার্থে শুরু হয়েছে মাছ ধরার উপর তিন মাসের নিষেধাজ্ঞা। জেলেদের আগামী ১৯ জুলাই পর্যন্ত এই বিধিনিষেধ মানতে হবে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে তিন মাস সব ধরনের মাছ ধরা এবং বাজারজাতকরণের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত কার্যকর করেছে রাঙামাটি জেলা প্রশাসন। জানা যায়, মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন কাপ্তাই হ্রদে কোনোপ্রকার বড় বা ছোট জাল দিয়ে মাছ শিকার করা যাবে না। মাছ শিকার করে জীবিকা নির্বাহ…


