বাংলাদেশঃ রাঙ্গামাটিতে নৌকাডুবি, ২ পর্যটকের মৃত্যু
আবু রাসেল সুমন, জেলা প্রতিনিধি : রাঙ্গামাটিতে তীর্থভ্রমণে গিয়ে নৌকাডুবে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের রিজার্ভ বাজার ডিসি বাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হেনা রানী (৫৫) ও পুষ্প রাণী (৭০) । আর আহতরা হলেন, নমিতা বর্মন (৩৫), মীনা রাণী বর্মন (৪৫) ও সতীন্দ্র মণ্ডল (৬০)। দুইজন নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর। শওকত আকবর বলেন, নৌকাডুবির ঘটনায় আমাদের কাছে পাঁচজনকে আনা…


