সাইবার জালিয়াতদের সঙ্গে হাত মিলিয়ে ২৭ কোটি টাকা লুঠ! গ্রেফতার ব্যাঙ্ক ম্যানেজার! আতঙ্কে গ্রাহকরা
এমনটাই ঘটেছে রাজস্থানের হনুমানগড়ে। সাইবার অপরাধীদের সঙ্গে হাত মিলিয়ে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যাঙ্ক ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। হনুমানগড় পুলিশ জানিয়েছে, ২৭ কোটি টাকার সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত ছিলেন ওই ব্যাঙ্ক ম্যানেজার। হনুমানগড় জেলার সাইবার প্রতারণা মামলায় এই প্রথম কোনও কোনও ব্যাঙ্ক ম্যানেজারকে গ্রেফতার করা হল। এই ঘটনা সামনে আসার পর হতবাক পুলিশ প্রশাসনও। গ্রাহকরা আতঙ্কিত। তাঁরা বলছেন, রক্ষকই যদি ভক্ষক হয়, তাহলে সাধারণ মানুষ যায় কোথায়? ব্যাঙ্ক নিরাপদ জায়গা, কষ্টের টাকা মার যাবে না, এই…

