বাংলাদেশঃ রাবির ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৮ শতাংশ
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী চারটি শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সোমবার (২৫ জুলাই) এ পরীক্ষায় আবেদনকারীদের প্রায় ৮৭.৪৫ শতাংশ অংশ নিয়েছেন । এ তথ্য নিশ্চিত করেছেন উক্ত ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শাহেদ জামান। তিনি বলেন, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৪১০ জন শিক্ষার্থীর অংশগ্রহনের সুযোগ থাকলেও পরীক্ষায় অংশ নেয় ৬৩ হাজার ৩২১ জন। পরীক্ষায় ১ম শিফটে…

