ওয়ার্ল্ড আপডেট: আমেরিকার ওহাইওতে স্ট্রিট ফেস্টিভ্যাল চলাকালীন গুলি, বহু মানুষ গুলিবিদ্ধ; হামলাকারীদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে শনিবার একটি স্ট্রিট ফেস্টিভ্যাল চলাকালে গুলি চালানোর ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। আহতদের কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে, সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চলছে। টলেডো পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের কাছে গুলি চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গুলিবিদ্ধ অনেককে আহত অবস্থায় দেখতে পায়। তবে কতজন আহত হয়েছেন এবং তাদের অবস্থা কী তা এখনো জানাননি কর্মকর্তারা। ঘটনার কারণ বা সন্দেহভাজনদের বিষয়ে পুলিশ কিছু জানায়নি। ঘটনার একটি ভিডিও সামনে এসেছে,…
