প্রেয়সীর বয়স ৬৬, পঞ্চম বিয়ে করছেন ৯২ বছর বয়সি মিডিয়া সম্রাট রুপার্ট মার্ডক
৯২ বছর বয়সে পঞ্চম বার বিয়ে করতে চলেছেন রুপার্ট মার্ডক৷ সম্প্রতি মিডিয়া সম্রাট তাঁর পঞ্চম বাগদানের কথা প্রকাশ করেছেন৷ তাঁর হবু স্ত্রী তথা বর্তমান বান্ধবীর নাম অ্যান লেজলি স্মিথ৷ ৬৬ বছর বয়সি অ্যানের সঙ্গে মার্ডকের আলাপ হয় গত বছর সেপ্টেম্বরে৷ ক্যালিফর্নিয়ার এক আঙুরবাগিচায়৷ অ্যান কাজ করতেন পুলিশ বিভাগে৷ সংবাদমাধ্যমে নবতিপর মার্ডক জানিয়েছেন ষাটোর্ধ্ব অ্যানকে দেখে তিনি প্রেমে পড়ে যান৷ তবে তিনি জানেন এটাই তাঁর শেষ সম্পর্ক তথা বিয়ে হতে চলেছে৷ চতুর্থ স্ত্রী জেরি হলের সঙ্গে গত বছর বিচ্ছেদ হয়ে…

