বাংলাদেশঃ রুমি রহমান মারা গেছেন
সান নিউজ ডেস্ক: দেশের খ্যাতিমান ড্রামার রুমি রহমান মারা গেছেন। সোমবার (১১ জুলাই) ভোর ৫টা ৪০ মিনিটে ধানমন্ডির বাসায় ব্রেন স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে খবরটি একাধিক সংগীতশিল্পী নিশ্চিত করেছেন। নন্দিত ব্যান্ড ‘আর্টসেল’-এর সদস্য কাজী ফয়সাল আহমেদ বলেছেন, ‘সবাইকেই যেতে হবে কিন্তু তাই বলে এভাবে এত আগে! আল্লাহ ভালো জানেন। আমরা একসঙ্গে কতো শো করেছি, প্রায়ই কথা হতো তার সাথে। গত সপ্তাহে দেখাও হলো, বললো আবার বাজাচ্ছি দোয়া করিস। আর গত মাসেই তার একটা ছেলে হয়েছে।…

