বাংলাদেশঃ উৎপাদনে যাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র
সান নিউজ ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বরেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নত স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর মাধ্যমে সে স্বপ্ন আরও একধাপ পূরণ হবে। তিনি বলেন, ২০২৪ সালের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে যাবে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট চালুর মাধ্যমে বাংলাদেশে একটি ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। প্রথম ইউনিটের কাজ প্রায় ৮৭ ভাগ শেষ হয়েছে। কোভিডের কারণে কাজ কিছুটা পিছিয়ে গিয়েছিল।…

