‘এখানে রিয়েল ব্যাপারটা…’, বাংলার সব রিয়েলিটি শো স্ক্রিপটেড! দাবি রূপরেখার
রূপরেখা বন্দ্যোপাধ্যায় ফেম গুরুকুল রিয়েলিটি শো জেতেন এবং তাঁর হাত ধরে চ্যাম্পিয়ন্স ট্রফি আসে বাংলায়। সেই সময় হাতে গোনা কিছু চ্যানেলে কয়েকটি মাত্র রিয়েলিটি শো হতো কিন্তু এখন প্রতি বছর একাধিক চ্যানেলে একাধিক রিয়েলিটি শো হয়। সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের রিয়েলিটি শোয়ের কী কী ফারাক আছে কী জানালেন রূপরেখা? কী ঘটেছে? এদিন বেঙ্গলি মিউজিক ডিরেক্টরিকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নিজের মতামত জানান রূপরেখা। গায়িকার কথায়, ‘বম্বের ব্যাপারটা বলতে পারি ওখানে এখন কিছুটা স্ক্রিপ্টেড হয়। পুরোটা না হলেও।…

