‘প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন…’ রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
নয়াদিল্লি: রাজধানীতে ককরোচ জনতা পার্টির উদ্যোগে জেন জ়িদের পেপার লিকের বিরুদ্ধে প্রতিবাদের সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) সমালোচনা করে একাধিক রিল, ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি এক নাবালিকার প্রধানমন্ত্রীর উদ্দেশে কুকথাকে ঘিরেও সমালোচনার ঝড় উঠে। এবার এই আবহে মুখ খুলে বিতর্কে জড়ালেন অভিনেত্রী তথা বিজেপি সদস্য রূপালি গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly)। তামিলনাড়ুতে উদয়নিধি স্টালিনের প্রসঙ্গ টেনে আনেন রূপালি। দিনকয়েক আগেই এক নাবালিকা নরেন্দ্র মোদিকে কুকথা বলার পর সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠে। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী…

