লক্ষ্মীপুজোয় একপাকেই সুস্বাদু ভোগের খিচুড়়ি রাঁধতে চান? দেখে নিন সেরা রেসিপি
খিচুড়ি রান্না করা সহজ। কিন্তু ভোগের খিচুড়ি ততটা নয়। পেঁয়াজ, রসুন না দিয়ে রাঁধতে হয় এই খিচুড়ি। আবার এক পাকে অর্থাৎ এক হাঁড়িতেই এই খিচুড়ি রান্নার নিয়ম। এই সব কিছু মেনে কীভাবে সুস্বাদু করবেন ভোগের খিচুড়ি? দেখে নিন সেই রেসিপিটাই। লক্ষ্মীপুজোর ভোগের খিচুড়ি রেসিপি উপকরণ: গোবিন্দভোগ চাল ১ কাপ, সোনামুগ ডাল ১ কাপ , আলু ২টি মাঝারি, ফুলকপি ১/২ টি, মটরশুঁটি ১/২ কাপ, আদা বাটা ১.৫ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, ধনে…

