Sharad Kapoor Kolkata Connection: কলকাতার ছেলে শরদ কাপুর, পড়াশুনা এই শহরেই, বলিউড হিরো থেকে ভিলেন, কীভাবে মুম্বই পৌঁছলেন তিনি?
একটা সময় বলিউডে নিজের অভিনয় দিয়ে পরিচিতি তৈরি করেছিলেন কলকাতার ছেলে শরদ কাপুর। বড় বড় তারকার সঙ্গে কাজ করেছেন, নেতিবাচক চরিত্রে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। কিন্তু কেরিয়ারের দীর্ঘ পথ পেরিয়ে আজ তিনি জীবনের কঠিন সময়ের মুখোমুখি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শরদ কাপুরের শারীরিক অবস্থা এবং তাঁর পোষ্য কুকুরদের সাময়িকভাবে একটি পশু আশ্রয়কেন্দ্রে পাঠানোর খবর। অভিনেতার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। কিন্তু কীভাবে কলকাতার এক মধ্যবিত্ত পরিবারের ছেলে পৌঁছে গিয়েছিলেন মুম্বইয়ের চলচ্চিত্র জগতে? তাঁর বাবা…

