২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসকে সামনে রেখে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, আগামী বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। এ সময় কালো ব্যাজসহ প্রভাতফেরিতে অংশগ্রহণের জন্য বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতাকর্মীদের জমায়েত ও…

