বাংলাদেশঃ রুপালি পর্দায় শাজাহান খানের গল্প
বিনোদন ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী এবং শ্রমিক নেতা শাজাহান খানের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। ২০২১-২২ অর্থবছরে এ সিনেমাটি ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। খ ম খুরশীদের পরিচালনায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামাল। বিষয়টি নিশ্চিত করে নায়ক নিরব বলেছেন, ‘২০ অক্টোবর থেকে ‘জয় বাংলার ধ্বনি’ সিনেমার শুটিং শুরু হবে। একই দিন হবে মহরত। এ সিনেমার গল্পকার সাবেক নৌপরিবহণ মন্ত্রী…

