বাংলাদেশঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ
সান নিউজ ডেস্ক: কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার সাথে সাংবাদিকদের সত্য লেখনী অব্যাহত রাখতে হবে। কোন ব্যক্তি যত বড়ই হোক না কেন, যদি তিনি অপরাধ করেন তবে তার বিরুদ্ধেও সংবাদ করতে হবে। জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জেলার ২৬ লাখ মানুষের সুবিধা অসুবিধা নিয়ে সংবাদকর্মীদের লিখতে হবে। কারো পক্ষে বিপক্ষে নয় সত্যটা তুলে ধরতে হবে। এতে করে দুনিয়ায় কিছু না পেলেও আল্লাহর কাছে তার প্রতিদান…

