দেশজুড়ে কোচিং সেন্টারের রমরমা কমাতে নয়া কমিটি কেন্দ্রের, কী করবে ৯ সদস্যের দল?
দিন দিন বাড়ছে কোচিং সেন্টারের রমরমা। যার অন্যতম কারণ পড়ুয়াদের অনেকেই ভরসা রাখছে কোচিংয়ের পড়াশোনায়। কিন্তু স্কুলের পড়ানোয় কী গাফিলতি হচ্ছে? এবার সেই গাফিলতি ধরতেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের উচ্চ শিক্ষা দফতর নয় সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করল। এই কমিটির মূল কাজ হবে স্কুল শিক্ষাব্যবস্থায় কী কী পদ্ধতিগত ফাঁক রয়েছে, সেগুলো চিহ্নিত করা। কীভাবে সেই ফাঁক পূরণ করা যায়, সেই দিকগুলিও দেখবে এই কমিটি। কোচিংয়ের উপর পড়ুয়াদের নির্ভরতা কমাতেই এই বিশেষ উদ্যোগ। কীভাবে তৈরি হবে কমিটি? উচ্চ শিক্ষা দফতর জানিয়েছে,…

