Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
যাদবপুর থেকে শিক্ষা, শিলিগুড়ি পলিটেকনিক কলেজে র‍্যাগিং রুখতে বিশেষ উদ্যোগ
যাদবপুর থেকে শিক্ষা, শিলিগুড়ি পলিটেকনিক কলেজে র‍্যাগিং রুখতে বিশেষ উদ্যোগ

শিলিগুড়ি: যাদবপুরের ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়। এবার র‌্যাগিং রুখতে তৎপর হল শিলিগুড়ি গভর্মেন্ট পলিটেকনিক কলেজ। অ্যান্টি র‌্যাগিং কমিটি আরও সক্রিয় ভাবে কাজ করবে বলে জানালেন শিলিগুড়ি গভর্মেন্ট পলিটেকনিক কলেজ কর্তৃপক্ষ। প্রথম দিন কলেজের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রী এবং তাঁদের অভিভাবকদের নিয়ে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। সেখানে মূলত ছাত্র-ছাত্রীদের পরবর্তী তিন বছরের কর্মকাণ্ডের সঙ্গে অবহিত করা হয়। এছাড়াও কলেজের অ্যাডমিনিস্ট্রেশন, ডিপার্টমেন্ট-সহ পড়াশোনার ধরন সম্পর্কে অবগত করা হয়। অ্যান্টি র‍্যাগিং, বিভিন্ন স্কলারশিপ সম্পর্কেও এদিন বৈঠকে আলোচনা…

Read More