বাংলাদেশঃ শিল্পকলা পদক পাচ্ছেন ২০ গুণী
সান নিউজ ডেস্ক: শিল্পের বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখার জন্য ২০১৯-২০২০ সালের ‘শিল্পকলা পদক’ পাচ্ছেন ২০ গুণী ব্যক্তিত্ব। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ পদক হস্তান্তর করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, করোনা মহামারির কারণে শিল্পকলা পদকের অনুষ্ঠান স্থগিত থাকায় ২০১৯ ও ২০২০ সালের পদক একসঙ্গে দেওয়া…

