অভিজিতের ছেলের গানে মুগ্ধ নেটপাড়া! জয়ের গলায় ‘সুনো না শুনলো না’ শুনে বলছে…
অভিজিৎ ভট্টাচার্য বরাবরই স্বজনপোষণের বিরুদ্ধে কথা বলেছেন। সুর চড়িয়েছেন। কিন্তু এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁর এবং তাঁর ছেলে জয় ভট্টাচার্যর একটি ভিডিয়ো ভাইরাল হতেই আড়াআড়ি ভেঙে গিয়েছে নেটপাড়া। কী বলছেন শ্রোতারা? কী ঘটেছে? এদিন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে অভিজিৎ ভট্টাচার্য এবং তাঁর ছেলে জয় ভট্টাচার্য একই মঞ্চে একই সঙ্গে পারফর্ম করছেন। তাঁরা দুজন মিলে শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায় অভিনীত ছবি চলতে চলতে থেকে শুনো না শুনলো না গানটি গাইছেন। তাঁদের এক পারফরমেন্স দেখে একদিকে যেমন অনেকেই…

