মা কালীর আশীর্বাদে উজ্জ্বল হোক জীবন! প্রিয় পরিজনদেরও পাঠান দীপাবলির শুভেচ্ছা
জীবনের সব প্রতিকূলতা যেন কাটিয়ে দিতেই এই আলো। আলোর উৎসব। দীপাবলি। দীপাবলি ও কালীপুজোর শুভ লগ্নে সকলের জীবন সুন্দর হয়ে উঠুক। প্রিয়জনদেরও জানান এই দিনটির শুভেচ্ছা। বেছে নিন আপনার পছন্দের শুভেচ্ছাবার্তা। জীবনের সমস্ত প্রতিকূলতার অন্ধকার এবার কেটে যাক। তোমার গোটা পরিবারকে কালীপুজো ও দীপাবলির অসংখ্য শুভেচ্ছা ও প্রীতি। যেকোনও বিপদের মোকাবিলা করতে সাহস জোগাক মা। কালীপুজোর পুণ্য়লগ্নে এমনটাই কামনা করি। শুভ দীপাবলির অসংখ্য শুভেচ্ছা রইল। মায়ের প্রদর্শিত পথেই দূর হোক জীবনের অন্ধকার। নতুন করে আলো ছড়িয়ে পড়ুক জীবনের আনাচেকানাচে।…


