প্রথম সেট জিতেও হার! অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় বোপান্না-শুয়াই জুটির
লড়াই করেও অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে হারের মুখোমুখি হতে হল রোহন বোপান্না এবং শুয়াই ঝ্যাং জুটিকে। একই সঙ্গে শেষ হয়ে গেল প্রতিযোগিতায় ভারতের আশা। মঙ্গলবার মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে রোহন বোপান্না, শুয়াই ঝ্যাং জুটি নিজেদের ম্যাচ খেলতে নেমেছিলেন। প্রতিপক্ষ ছিলেন অস্ট্রেলিয়ান জুটি জন পিয়ার্স এবং অলিভিয়া গাডেকি। শুরুটা ভালোই করেছিল বোপান্না- ঝ্যাং জুটি। প্রথম সেটে জিতে এগিয়ে গিয়েছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেন জন-অলিভিয়া জুটি। এবারের অস্ট্রেলিয়ান ওপেনের শুরুটা ভালো ছিল না বোপান্নার। পুরুষদের ডাবলসে…

