সইফ হামলার তদন্তে কলকাতায় পুলিশের চারজনের টিম! হামলাকারীর ‘নিবিড়’ যোগ বাংলার সঙ্গে?
সইফ আলির ওপর হামলার ঘটনায় শিলিগুড়ি যাবে মুম্বই পুলিশ। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি এলাকা থেকে সিম নিয়েছিলেন অভিযুক্ত। খুকু মনি জাহাঙ্গীর-এর নামে সিম। পানি ট্যাঙ্ক-এর ঠিকানা শিলিগুড়ির। সইফ আলির ওপর যে হামলা চালিয়েছিলেন, সেই অভিযুক্ত যে সিম ব্যবহার করেছে সেটি তোলা হয় শিলিগুড়ি থেকে। সইফকে আক্রমণকারীকে জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ৷ পুলিশের আধিকারিকদের শরিফুল জানিয়েছে সে পেটের দায়েই এভাবে বাড়িতে বাড়িতে হামলার ছক করেছিল৷ ১৫ ডিসেম্বর থানের একটি রেস্তোরাঁয় হাউসকিপিংয়ের চাকরি হারিয়েছিলেন যখন জিতেন্দ্র পান্ডের মালিকানাধীন জনশক্তি সংস্থার…

