পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
নয়াদিল্লি: সদ্য ভূমিষ্ঠ হয়েছে। অথচ ভাবখানা দেখে বোঝার উপায় নেই। দুই হাতের উপর রাখা মাথা। এক পায়ের উপর তোলা অন্য পা। দুনিয়া চুলোয় যাক, সেই যেন রাজা। সদ্যোজাত শিশুর সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। (Viral Baby Video) মিশরের কায়রোর শিশু চিকিৎসক ইসলাম এলদেহ্ সদ্যোজাতর ভিডিওটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিও-য় দেখা গিয়েছে, আয়েশ করার ভঙ্গিতে শুয়ে রয়েছে শিশুটি। দুই হাতের উপর রাখা মাথা। বাম পা ভাঁজ করা। তার উপর তুলে রাখা ডান পাটি। (Viral Video) শিশুটিকে…

