বাংলাদেশঃ বিএনপির কথা শুনে হনুমানও হাসে
সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আমলে আমার গ্রামের বাড়িতেই বিদ্যুৎ ছিল না। তারা যখন বিদ্যুৎ নিয়ে কথা বলে, তখন নিজেদের শুধু হাসি পায় না, আমার মনে হয় হনুমানও হাসে তাদের এই কথায়। বুধবার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, লোডশেডিং নিয়ে বিএনপি কথা বলে? যারা বিদ্যুৎ না দিয়ে খাম্বা দিয়েছিল। তাদের সময় সারাদেশে বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল, আমরা যখন ২০০৯…

