বাংলাদেশে দূতাবাস খুলবে আজারবাইজান
নিজস্ব প্রতিবেদক: আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ মন্তব্য করে বলেন, আজারবাইজান-বাংলাদেশের সম্পর্ক আরও গভীর এবং জোরদার করবে ও দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং রাজধানী ঢাকায় একটি দূতাবাস খোলার সম্ভবনা খুঁজে দেখছে। সাম্প্রতি কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বৃহস্পতিবার (নভেম্বর ১৪) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলন ভেন্যুতে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে তিনি এ সকল কথা বলেন। আজারবাইজানের প্রেসিডেন্ট জানান, আগামী বছরের শুরুতে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম…

