এই যোজনা থেকে ২২৮৯ মহিলার নাম বাদ দিল সরকার, মাসে মাসে মিলত ১৫০০ টাকা
মহারাষ্ট্র: ৩০ জুন থেকে শুরু হওয়া মহারাষ্ট্রের বিধানসভার বাদল অধিবেশনে ৩ জুলাই অর্থাৎ গতকাল বৃহস্পতিবার এক চমকপ্রদ তথ্য প্রকাশ পেয়েছে। জানা গিয়েছে যে রাজ্যের অন্যতম বড় হিতকারী প্রকল্প ‘লড়কি বহিন যোজনা’ থেকে প্রকল্পের সুবিধে গ্রহণকারী ২২৮৯ জন মহিলার নাম বাদ গিয়েছে। কারণ হিসেবে জানা গিয়েছে যে এই প্রকল্পের (Ladki Bahin Yojana) জন্য তারা যোগ্য ছিলেন না, কোনওভাবে অসদুপায়ে তাদের নাম নথিভুক্ত করা হয়েছিল। এমনকী এও জানা গিয়েছে যে তাঁর সরকারি চাকরিজীবী ছিলেন। ফলে এই নিয়মের অধীনে তাদের উপর কড়া…

