‘সরলাক্ষ’ কেন বিশেষ ঋষভের কাছে? ‘এই ছবিটাই আমার প্রথম…’, যা বললেন নায়ক
‘ফেলুদা’ বা ‘ব্যোমকেশ’-এর মতো বাংলা সাহিত্যের গোয়েন্দার গণ্ডি ছাড়িয়ে বাংলা ছবিতে দেখা মিলবে ‘শার্লক হোমস’-এর থুড়ি ‘সরলাক্ষ’-এর! যদিও এ খবর নতুন কিছু নয়। সরলাক্ষ যে আসছে তার টিজার ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ২৯ অগস্ট থেকে বড় পর্দাতেও তার দেখা মিলবে। কিন্তু সরলাক্ষ রূপে যাঁকে দেখা যাবে অর্থাৎ ঋষভ বসু, এই কাজ করতে গিয়ে তাঁর অভিজ্ঞতা ঠিক কেমন হল। হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে ভাগ করে নিলেন নায়ক। ‘ফেলুদা’ বা ‘ব্যোমকেশ’ ছেড়ে ‘শার্লক হোমস’কে বাংলায় আনায় ভাবনাটা কীভাবে এল? প্রশ্নে নায়ক…

