বাংলাদেশঃ প্রকাশ্যে কেউ ধূমপান করে না
সান নিউজ ডেস্ক : সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, তামাকের বিরুদ্ধে আমরা যে আন্দোলন শুরু করেছিলাম তাতে মনে হয় আমরা মোটামুটিভাবে সফল হয়েছি। এখন আর কেউ প্রকাশ্যে ধূমপান করে না। মাদকের বিরুদ্ধেও অভিযান চলছে। সর্বোচ্চ আইন করা হয়েছে। তারপরও কমানো সম্ভব হচ্ছে না। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাজশাহী পুলিশ লাইন্সে মাদক-সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদকদ্রব্য আমাদের দেশে তৈরি না হলেও পাশের দেশ থেকে সেগুলো আসছে। মাদকের ছোবল থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে।…

