সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
আইচি-নাগোয়া: আরও এক ফাইনাল, আবারও এক জয়। এশিয়ান গেমসে (Asian Games 2026) পুরুষদের ক্রিকেটে পাকিস্তানকে (IND vs PAK) ১৯ রানে হারিয়ে নাগাড়ে দ্বিতীয়বার সোনা জিতে নিয়েছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। পুরুষ ও মহিলা দল মিলিয়ে নাগাড়ে ১৬টি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েছে ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দল। তবে মাঠের পারফরম্যান্স যতই খারাপ হোক না কেন, মাঠে পাকিস্তানি ক্রিকেটারদের সেলিব্রেশন, আদব কায়দার কোনও কমতি নেই। ঠিক যেমনটা দেখা গেল সাইম আয়ুবের (Saim Ayub) ক্ষেত্রে। এশিয়ান গেমসের খেতাবি ফাইনালে পাকিস্তানি অলরাউন্ডার…

